Online Skating School

স্কেটিং একটি ভাল এবং আনন্দদায়ক খেলা

খেলাধুলা কেনো করবেন?
বর্তমান সময়ে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ব্যায়াম হয়ে থাকে তেমনি এর মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটে থাকে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।


কেন রোলার স্কেটিং শিখবেন ?

রোলার স্কেটিং এমন একটি খেলা যেটিতে ছোট বা বড় সবাই আনন্দের সাথে শিখতে চায়। ছোটোদের রোলার স্কেটিং করতে দেখাও অনেকে আনন্দের ।
রোলার স্কেটিং এর মাধ্যমে প্রচুর শারীরিক ব্যায়াম হয়ে থাকে। যাদের শরীরের ওজন বেড়ে যায় তারা চাইলে রোলার স্কেটিং করে তাদের ওজন কমাতে পারে।
বর্তমান সময়ে ছোট্ট বেবীরা খাবার নিয়ে অনিহা প্রকাশ করে থাকে কিন্তু যারা রোলার স্কেটিং করে থাকে তাদের ক্ষুধা শারীরিক পরিশ্রমের কারনে বৃদ্ধি হয়ে যায় ।

রোলার স্কেটিং শিখতে কত দিন সময় লাগে বা রোলার স্কেটিং এর কোর্স কত দিনের ?

রোলার স্কেটিং শিখাটা সম্পূর্ন নির্ভর করে স্কেটারের উপর কেননা কেউ কেউ এক মাসে রোলার স্কেটিং শিখে যায় আবার কারো কারো তিন-চার মাস সময় লাগে। আসলে এটি সম্পূর্ন নির্ভর করে স্কেটারের আগ্রহের উপর।আমাদের স্কেটিং কোর্সটির মেয়াদ চার মাস । আর আমাদের প্রশিক্ষন সপ্তাহে দুই দিন এক ঘন্টা করে হয়ে থাকে।

রোলার স্কেটিং এর জন্য ভর্তি ফি কত এবং মাসিক ফি কত বা কোর্স ফি কত?

রোলার স্কেটিং শিখার জন্য ভর্তি ফি এবং মাসিক ফি বা কোর্স ফি এক এক যায়গায় এক এক রকম হয়ে থাকে। আমাদের এখানে ভর্তি ফি ২০০০/- এবং মাসিক বেতন ২০০০/- করে।

রোলার স্কেটিং শিখতে কি কি লাগে?

রোলার স্কেটিং সু, মোজা, সেফটি গার্ড, হেলমেট, ছোট্ট একটি রুমাল, একটি ছোট্ট পানির বোতল।

রোলার স্কেটিং এর প্রকারভেদঃ

কোয়াদ স্কেট, ইনলাইন স্কেট, আইস স্কেট, স্কেট বোর্ড ইত্যাদি।

কত বছর বয়স থেকে রোলার স্কেটিং করা যায় ?

তিন বছরের উদ্ধে যে কোনো বয়সের ছেলেমেয়ে রোলার স্কেটিং শিখতে পারে।

রোলার স্কেটিং এর উপকারিতা কি কি?

০১. রোলার স্কেটের মাধ্যমে বড়দের বা ছোটদের শারীরিক ব্যায়াম হয়ে থাকে।
০২. রোলার স্কেটের মাধ্যমে শিশুদের মেধা বিকাশ হয়ে থাকে।
০৩. রোলার স্কেটের মাধ্যমে শিশুদের খাবার অনিহা দূর হয়।
০৪. রোলার স্কেটের মাধ্যমে শরীরের ওজন কমানো যায়।
০৫. রোলার স্কেটের মাধ্যমে শিশুদের প্রতিযোগিতা মূলক ভাবমূর্তি সৃষ্টি হয়ে থাকে।

রোলার স্কেটিং এর অপকারিতা কি কি?

নিয়ম ব্যতিত রোলার স্কেটিং করলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে এমনকি হাত/পা ভেঙ্গে যেতে পারে। আবার বেশিক্ষন রোলার স্কেটিং প্রশিক্ষন করলে শরীর ব্যথা বা পা ব্যথা হতে পারে।

রোলার স্কেটিং রিলেটেড খেলা সমূহ কি কি?

স্পীড কোয়াদ স্কেটিং, স্পীড ইনলাইন স্কেটিং, স্পীড আইস স্কেটিং, স্কেট বোর্ডিং , রোলবল, রোলার হকি ইত্যাদি।

কিছু ভালো স্কেট সু এর নাম বা ছবি দেখান?

আর্ন্তজাতিক মানের কিছু ভালো স্কেটের নাম হলঃ Bont, Power Slide, Roller Blade, Seba, FR Skaters etc.
আমাদের দেশে সর্বাধিক ব্যবহৃত কিছু স্কেটের নাম হলঃ Action, Tian, Soft etc.
এছাড়াও আমাদের দেশে চায়নার তৈরী বেশ কিছু স্কেট পাওয়া যায়।

রোলার স্কেটিং সু বা জুতার দাম কত করে?

কোয়ালিটির উপর নির্ভর করে স্কেটের দাম। ১০০০/-(এক হাজার) টাকা থেকে শুরু করে ১০০০০০/-(এক লক্ষ) টাকা পর্যন্ত।

রোলার স্কেটিং এর সাথে আপনারা আর অন্য কি কি কার্য পরিচালনা করেন?

রোলার স্কেটিং এর সাথে আমাদের রোপ স্কিপিং , রোলবল, স্কেট বোর্ড ইত্যাদি প্রশিক্ষন হয়ে থাকে ।

অনলাইন স্কেটিং স্কুলের সদস্য সংখ্যা কত জন?

অনলাইন স্কেটিং স্কুলের সদস্য সংখ্যা ১০০০++ স্কেটার ।

অনলাইন স্কেটিং স্কুলের প্রতিষ্ঠা সাল কত এবং এটির নাম অনলাইন হলো কেনো?

অনলাইন স্কেটিং স্কুলের প্রতিষ্ঠা সাল ১৬ই জুলাই ২০২০ । ২০২০ সালে করোনা চলাকালীন সময়ে প্রতিষ্ঠিত হওয়ার কারনে এর নাম অনলাইন দেওয়া হয়েছে।

আপনাদের রোলার স্কেটিং এর ক্লাস কি অনলাইনে হয় নাকি অফ লাইনে হয়?

আমাদের রোলার স্কেটিং এর ক্লাস অনলাইনে এবং অফলাইনে দুই পদ্ধতিতে হয়ে থাকে।

কোথায় কোথায় রোলার স্কেটিং শেখানো হয়?

বাংলাদেশের প্রত্যেক জেলা এখন রোলার স্কেটিং শেখানো হয়ে থাকে । আমাদের সাথে সর্ম্পক যুক্ত যে যে ক্লাব গুলো আছে সে গুলো আপন ভর্তির তালিকায় পেয়ে যাবেন। আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

রোলার স্কেটিং সর্ম্পকে আপনার যোগ্যতা কি বা কতটুকু?


আমি মোঃ নাসিফ নিবরাজ
সাবেক জাতীয় খেলোয়াড়
বাংলাদেশ রোলবল টীম
&
সদস্য, স্পীড স্কেটিং কমিটি
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ঢাকা।
&
সভাপতি / ব্যবস্থাপনা পরিচালক
অনলাইন স্কেটিং স্কুল
গুলশান স্কেটিং ক্লাব
বসুন্ধরা স্কেটিং ক্লাব